আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ এর খোকসা ১নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আওয়ামীলীগ এর এই ওয়ার্ড কমিটিতে এলাকাবাসীর সম্মমতিতে খোকসা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি নিযুক্ত হন সাজ্জাদ হোসেন এবং সাধারন সম্পাদক হন আনারুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার দিকে আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড খোকসা শেখ পাড়াতে এ কমিটি গঠন করেন মেহেরপুর সদর থানা আওয়ামীলীগ এর সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাম্মেদ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক খোকন সহ স্থানিয় আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ এর খোকসা ১নম্বর ওয়ার্ড কমিটি গঠন সভাপতি সাজ্জাদ সেক্রেটারি আনারুল
previous post
