মেহেরপুর পৌরসভার উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আর সি সি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আর সি সি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা শেষে কোদাল দিয়ে মাটি কাটার মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহব্বায়ক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনি শেষে ওয়াটার টিটমেন্ট প্লান্ট এর সকল কার্যক্রম পরিদর্শন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন পৌর প্যনেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার প্রধান প্রকৌশলী হারুনুর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।
মেহেরপুরে আর সি সি রাস্তার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র
previous post
