মেহেরপুরের গাংনীতে হার্ডওয়ারের দোকানে ছাউনি কেটে নগদ ২লক্ষ ৫০হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌরসভাধীন কাথুলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সাঈদ হার্ডওয়ার এর স্বত্বাধিকারী সাঈদ আহমেদ গাংনীর চোখ’কে জানান, বৃহস্পতিবার দোকানের কাজের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্যাশ বাক্স রেখে চলে যায় সকালে এসে দেখি দোকানের টিনের ছাউনি কেটে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।
গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন মুঠোফোনে নাম্বারে বেশ কয়েকবার ফোন দিও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
গাংনী থানার ওসি বজলুর রহমান গাংনীর চোখ’কে জানান,সিসিটিভির ফুটেজ দেখে আসামিকে শনাক্তের চেষ্টা করছে।
