মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রাম থেকে ৩ মাসের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় তেতুলবাড়িয়া বাজার থেকে ডিবি এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ঐ গ্রামের মোঃ হায়দার আলির ছেলে মোঃ হকছেদ আলী (৪০)।
২০১৯ সালে পারিবারিক জজ আদালতে সে ৩ মাসের সাজা প্রাপ্ত হয় এরপর থেকে সে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামী হকছেদ আলীকে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হবে বলে ডিবি সুত্রে প্রকাশ।
