বারাদী প্রতিনিধিঃ
প্রিন্স আরিফ খান
গোপনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কিছু সদস্যের সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহনে বিশেষ সুবিধা প্রাপ্তর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটারের সভাপতি নিশান সাবের।
শনিবার বিকাল ৫ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিশান সাবের বলেন, গত ২৫ ফেব্রæয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনের পূন:তফসিল ঘোষনা করা হয়েছে। প্রশ্ন হলো প্রথম তফসিল কবে ঘোষনা করা হয়েছিল। করোনা সংকটকালীন সময়ে যখন শিল্পকলার সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ তখন বিশেষ গোপনে একেবারে কু-কৌশলের আশ্রয় নিয়ে গঠনতন্ত্রের দোহাই দিয়ে মাত্র ২শ ২০ সদস্যর তালিকা প্রকাশ করা হলো। প্রায় ৯ শতাধিক সাংস্কৃতিক স্বজন সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র শিল্পকলার সদস্য পদ নবায়ন করার কোন সুযোগ পেলোনা। জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্ত শিল্পিরাও নিজেদের সদস্যপদ নবায়নের কোন সুযোগ পাননি। শিল্পকলার পদ ব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়ার জন্যই কি নির্বাচন না করে পদ দখলে রাখার অভিপ্রায় থেকে এ কুটকৌশল ও শিল্পকলা বিরোধী অশুভ তৎপরতা বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে গঠনতন্ত্র না মেনে ২৫ ফেব্রæয়ারি ২০১৮ পর্যন্ত সদস্য হয়েছিল ১১শ ৩৭ জন। শিল্পকলার আয় তহবিলে জমা হয় ৭ লক্ষাধিক টাকা। নির্বাচন অনুষ্ঠিত হয় ৩১ মার্চ। কিন্তু ২০২১ সালের নির্বাচন গঠনতন্ত্রের শতভাগ নিয়ম মেনে মাত্র ৩শ ৪ জন সদস্য নিয়ে হচ্ছে যার মধ্যে ৮৪ জন আজীবন সদস্য বাকি ২শ ২০ জন নবায়ন ও নতুন সদস্য। নিশান সাবের আরও বলেন, গঠনতন্ত্র মানা না হওয়ায় ২০১৮ সালের নির্বাচন তাহলে অবৈধ আর অবৈধ কার্যনির্বাহী দ্বারা খসড়া ভোটার তালিকাও অবৈধ। তাই সাংস্কৃতিক স্বজনদের সদস্য পদ নবায়ন করা এবং নতুন সদস্য পদ গ্রহনের সুযোগ দিয়ে নির্বাচনী তফসিল পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন লালন একাডেমির সভাপতি নাজির হোসেন নাদীম ও সাংস্কৃতিক কর্মী আতিক স্বপন।
