মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
গতকাল রোববার রাতে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো: ফারুক হোসেন(৫৬) এবং একই এলাকার মৃত উমর আলীর ছেলে রিপন আলী(৩৬)।
র্যাবের অভিযান সুত্রে জানা যায়, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম উপজেলার হোগলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।এসময় দু’জনকে তল্লাশি করে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, র্যাব গ্রেপ্তারকৃত দুইজনকে গাংনী থানায় হস্তান্তর করেছে।আজ দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
