মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়ায়, সড়কে হাটার সমসয় মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ ২২শে জুন সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের বেলতলা পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত বিলকিস খাতুন শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়ার বাসার আলীর স্ত্রী।
ঘটনার সূত্রে জানা গেছে, বেলতলা পাড়ার বাসিন্দা বাসার আলীর স্ত্রী, বিলকিস খাতুন ভোরের দিকে রাস্তায় হাঁটতে বের হন। এক পর্যায়ে হঠাৎ করেই মোটরসাইকেল চালক মোঃ জাব্বারুল (৫৫) পিছন দিক থেকে বিলকিস খাতুন কে সজোরে ধাক্কা মারেন। এতে সড়কের ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওই গৃহবধূ । অন্যদিকে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক জাব্বারুল। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন।
