মেহেরপুরের খোকসা গ্রামে আলোর পথে আমরা সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার জুম্মা নামাজ পর আমঝুপি ইউনিয়নের খোকসা শেখ পাড়ায় ” আলোর পথে আমরা” নামের সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কারা হয়েছে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান কিছুদিন আগে গ্রামের বিভিন্ন স্থানে জনসাধারণের সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করা হয়েছে, সমাজে পিছিয়ে পড়ার জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং সকল প্রকার সমাজ কল্যাণমূলক কাজ করতে সংগঠনটি বদ্ধপরিকর।
সুবিধাভোগী অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির দায়িত্বশীলগণ সহ উপদেষ্টা মন্ডলীরা উপস্থিত ছিলেন।
