গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর সাহেদ ডায়াগনস্টিক সেন্টার এর সামনে ট্রাকের ধাক্কায় মোঃনজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত নজরুল ইসলাম গাংনী পৌর এলাকার ০৫ নং ওয়ার্ডের পশ্চিম মালসাদহ গ্রামের মৃত নছের মন্ডলের পুত্র ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪:০০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর সাহেদ ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বৃদ্ধ নজরুল ইসলাম বাইসাইকেলে চড়ে গাংনী শহর থেকে নিজ গ্রাম পশ্চিম মালসাদহের দিকে যাচ্ছিলেন। পথি মধ্য গাংনীর সাহেদ ডায়াগনস্টিক সেন্টার এর কাছে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে,মারাত্বক ভাবে আহত হন তিনি ।পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে তার প্রথমিক চিকিৎসা শেষে, কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে, আহত, নজরুল ইসলাম এর পারিবারিক সুত্রে জানা গেছে,দুর্ঘটনায়
নজরুল ইসলামের ডান হাত ভেঙে গেছে ।
