গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের নাড়া পুড়াতে গিয়ে অগ্নিকান্ডে ৩ জন্য কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই। এঘটনায় কৃষকের প্রায় ১ লক্ষধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ধর্মচাকী চোখতোলা নামক মাঠে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।
গাংনী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেমের গম ক্ষেত ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজ আলীর তামাক ক্ষেত, নাসির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এর ভূট্রা ক্ষেতে আগুন লেগে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, জোরপুকুরিয়া গ্রামের একজন কৃষক গমের নাড়া পোড়ানোর জন্য আগুন দিলে বাতাসে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বামন্দী ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ ইছাহাক আলী জানান,খবর পেয়ে আমাদের সদস্যগণ অগ্নিকান্ডের ঘটনাস্থালে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কিছু জমির ফসল পুড়ে গেছে। বাকী জমির ফসল উদ্ধার করা হয়েছে। এতে কৃষকের প্রায় সব মিলিয়ে ১ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লিটন মাহমুদ
মেহেরপুর ২৮/০৩/২০২৪ ইং
মোবাইল ০১৯১৯৭১১০৭৮
