আলমডাঙ্গা থেকে, আল- আমিন হোসেনঃ
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল হওয়ার সাথে সাথে সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রাঙ্গণে প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আলমডাঙ্গা থানা, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। প্যারেড শেষে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
