আলমডাঙ্গা থেকে, আল- আমিন হোসেনঃ
অন্যায় অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে দীর্ঘ লড়াই এর পর আসে কাঙ্খিত স্বাধীনতার স্বাদ।
৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কর্তৃক বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ ও রক্তসাগর পাড়ি দেয়ার পর মিলেছে স্বাধীনতা। সেজন্যই নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
আজ মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় আলমডাঙ্গায়ও আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা, আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক বর্ণাঢ্য র্যালী শেষে সকালে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার সভাপতি মোঃ আল- আমিন হোসেন পরশ, সেক্রেটারি আনোয়ার হোসেন সোনাহার, নির্বাহী সভাপতি সাইদ হিরন, সিনিয়র সহ সভাপতি ইউনুছ আলী, সহ সভাপতি মানোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সহ সাধারন সম্পাদক হাকিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব এ্যাডভোকেট একরামুল হক,আজিজুল হক, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সচিব খাইরুল ইসলাম,সোহাগ, নাজমুল, রাসেদ,এহসানুল কিরন, রফিকুল ইসলাম, বাদল, মুক্তার, আরেফিন সুলতান, সাবিত, সাব্বির, মিনারুল ইসলাম সহ প্রমুখ
