আলমডাঙ্গা প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হলো।আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ, ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় শিক্ষক ছাত্রছাত্রীদের সম্মিলিত আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডক্টর জে এম রকীব এর সভাপতিত্বে, এবং তাপস রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডক্টর মহবুব আলম, মহিতুর রহমান, আব্দুল মালেক,মো: আনোয়ার হোসেন, শরিয়ত উল্লাহ, সাইদুর রহমান, মো: মুনায়েম হোসেন, গোলাম ছরোয়ারসহ প্রমুখ। বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারকারী মোছা: শ্যমলী খাতুন- দ্বাদশ – বিজ্ঞান বিভাগ, ২য় স্থান অধিকার মোছা: বিউটি খাতুন – দ্বাদশ – বিজ্ঞান বিভাগ এবং ১ম স্থান অধিকার মোছা: উম্মে রাফিয়া রোশনি – দ্বাদশ – বিজ্ঞান বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রাহাত আরা,সহকারী অধ্যাপক দিলরুবা শিরিন, মো: ইকবাল হাসান, জেসমিন আরা পারভিন, মো: মাকসুদর রহমান, মো: হাবিবুর রহমান
মোছা: রওজাতুল জান্নাত, পলি রানি সিনহা, মো: নুরুজ্জামান, সাব্বির আহম্মেদ, মো; আমিরুল ইসলাম জয়, ক্রীড়া সংগঠক ও শারীরিক শিক্ষক সাঈদ এম হিরনসহ অত্র কলেজের শিক্ষার্থীরা ।
