আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গায় নিজ পিতা কর্তৃক চার মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে ১৮ বয়সের বয়সের মেয়ে আলেয়া ।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৮ দিন আগে পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামে সজীব নামের এক ছেলের সাথে বিয়ে হয় আলেয়ার।সজীবের স্বল্প দিনের সংসার চলাকালিন সময়ে তার স্ত্রীর চলন বলন বমি বমি ভাব এবং দেহের গড়ন দেখে সন্দেহ হলে ডাক্টারের কাছে নিয়ে গেলে আলট্রাসোনোর মাধ্যমে জানতে পারে স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা । এ কথা শুনে সজীবের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। বাড়ি এসে পরিবারের সাথে আলোচনা করে উভয় পরিবার কাজী নিয়ে তালাক দেওয়ার জন্য বসলে পেটে বাচ্চা থাকায় কাজী তালাক দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে সকলের অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে চাইলে আলেয়া বলে আমার পিতা মাঝে মাঝে আমার সাথে জোড় করে আমার সাথে অপকর্ম করতো । ঘটনাটি জানাজানি হলে ৭ই মার্চ বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ওই কুলাঙ্গার পিতা আলতাফ হোসেন(৪৫)কে জিগ্গাসার জন্য আটক করে এবং তিনি এ সত্যতা স্বীকার করেছেন। মেয়ের নিরাপত্তা জনিত কারনে আলমডাঙ্গা থানা পুলিশ হেফাযতে রাখা হয়। এ বিষয়ে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিলো।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, ঘটনাটি শোনার পরে আমরা অভিযুক্ত পিতা আলতাফ হোসেনকে গ্রেফতার করেছি এবং মেয়ে থানা হেফাজতে রয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
