জুলফিকার আলী আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত কৃষক আমিরুল ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
আজ ০৩/০২/২৪ রোজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আমিরুল তার বাড়ির পাশের মাঠে ধান রােপণের জন্য কৃষি জমি তৈরী করছিলেন। সকাল ১১ টার দিকে তিনি জমিতে বিদ্যুত চালিত পাম্প থেকে সেচ দেয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন।
এ সময় বিদ্যুত লাইনের সুইচে স্পর্শ করলে,মারাত্বক ভাবে আহত হন তিনি।পরে মাঠের ওন্নো কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারুক হােসেন কৃষক আমিরুল কে মৃত ঘােষণা করেন। তিনি জানান
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কৃষক আমিরুল ইসলামকে আনার আগেই মারা গেছেন তিনি ,তারপরেও আমরা তাকে ইসিজি করে নিশ্চিত হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তাজুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
