জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়িয়া টিপু খালির মাঠে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃসাঈদ (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । শুক্রবার ৩ নভেম্বর দুপুরে উপজেলার সাহারবাটির আটকবর/টিপু খালীর মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের শাহিনের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।এ বিষয়ে
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঈদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছে সজরে ধাক্কা দেয়। পরে ওই মাঠের স্থানীয় কৃষক রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান,নিহতের বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
