বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহরের কাথুলি সড়কে এ মিছিল বের করা হয়।
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহরের কাথুলি সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে মেহেরপুর থেকে দূরপাল্লা ও আন্ত:জেলার কোন বাস ছেড়ে না গেলেও মেহেরপুর শহরের রাস্তা গুলোতে স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করতে লক্ষ্য করা গেছে। এছাড়া রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
