জুলফিকার আলি আবীর :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে ১১ বছর বয়সী কন্যা শিশুকে তার বাড়িতে গিয়ে জোরপূবক শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা তহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত ফারুক হোসেন (৪৮) নামের এক ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গাংনী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) তাজুল ইসলাম নিশ্চিত করেছেন।এ
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত (২৪ অক্টোবর) মঙ্গলবার দুপুর ০২:৩০ মিঃ এর দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত পিয়ার বক্সের পুত্র ফারুক হোসেন (৪৮) তার প্রতিবেশীর ১১ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক শীলতাহানীর চেষ্টা করে।এসময় ওই কন্যার পিতা মাতার অনুপস্থিতি টের পেয়ে কন্যা শিশুর বাড়িতে গিয়ে মেলা থেকে কেনা মাটির তৈরি টিয়া পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক শীলতাহানীর চেষ্টা করে।এ সময়
ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেন সেখান থেকে দ্রুত পালিয়ে যানল। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই কন্যা শিশুর পিতা তহিদুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৪/৩৭৬, তারিখ ২৪/১০/২০২২।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে, আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ফারুক হোসেনকে গ্রেপ্তার পৃর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
