জুলফিকার আলী আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের (সদস্য) সাবান আলী মেম্বার কিডনী রােগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ ২০/১০/২৩ রোজ শুক্রবার বিকেল ৫:০০ টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের পরিবার সুত্রে জানা যায়
,সাবান আলী কয়েক বছর যাবত কিডনী রােগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। আজ
শুক্রবার দিবাগত রাত ৯:০০ টার দিকে উপজেলার ভােমরদহ ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে ভোমরদহ গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে!
