জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামে আপন ছেলে সম্রাট (১৫)এর ধারালো অস্ত্রের কোপে মা গুরুতর জখম হয়েছে।
জানা গেছে সম্রাট (১৫) মানসিক ভারসাম্যহীণ।মর্মান্তিক এই ঘটনাটি
গতকাল সোমবার ৯ অক্টোবর রাত ০৯:০০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মোঃছানারুল হক এর বাড়িতে এই ঘটনাটি ঘটে।এ ঘটনার মুল আসামী
(সম্রাট)উপজেলার পীরতলা গ্রামের কৃষক মোঃ ছানারুল এবং আহত রোকেনা খাতুনের ছেলে।এ বিষয়ে
সম্রাটের বাবা ছানারুল জানান, গতকাল রাত ০৯:০০ টার দিকে আমার স্ত্রী রঙ্গিলা বাড়িতে ঘুমিয়ে ছিলো। এ সময় আমার ছেলে সম্রাট গরুর ঘাস কাটা ডাশা দিয়ে তার মাকে কুপিয়ে যখম করেছে। এ সময় আমার ছোট ভাইয়ের স্ত্রী তা দেখে চিৎকার করে উঠলে বাড়ির বাহিরে থাকা লোকজন ও স্বজনরা এসে আমার স্ত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।এ বিষয়ে
গাংনী থানার ওসি তদন্ত মনোজীত কুমার নন্দী জানান, ‘সম্রাট এজন মানসিক ভারসাম্যহীণ ছেলে।তার আপন মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনায় আজ দুপুরে তাকে গাংনী থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে তিনি আরো জানান সম্রাট নিয়মিত মানসিক রোগের ঔষধ সেবন করে আসছিল। তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা!
