সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড খোকসা গ্রামে ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে, মো: কদর আলি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, আকবর আলি।
(৭ অক্টোবর) শনিবার সন্ধ্যার দিকে আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড) খোকসা শেখ পাড়া এলাকায়, দলিও নেতাকর্মী এবং সাধারণ জনগনের সাথে মতবিনিময় এর মধ্যোদিয়ে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক – আনোয়ার সাদাত খোকন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদ আলি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাজ্জাদ হোসেন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বোরহান উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক লীগ, এই সংগঠনের নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ মেনে জনমানুষের কল্যাণে কাজ করতে হবে। এ কথায় সমর্থন করে অনুষ্ঠানের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হক বলেন, সংগঠনের সকল কর্মীকে নিয়ে আমরাজননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বদা কাজ করতে হবে, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, এই সংগঠনের মাধ্যমে আমরা কৃষক এবং সকল সাধারণ মানুষদের পাশে নিয়ে কাজ করে যাবো।
