জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সহ নাশকতার মামলায় গাংনী উপজেলা বি এন পির (০৬) নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।নাশকতার মামলা নাটক কৃত
নেতাকর্মীরা হলেন-মেহেরপুর জেলা ওলামা দলের সভাপতি মোঃইনামুল হক,মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃনাজমুল হক, উপজেলা পৌর যুবদলের সহ-সভাপতি মোঃমনিরুজ্জামান (মনির)পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুরেলী আলভী এবং বিএনপি নেতা বিজয়। আজ ০৪/১০/২৩ রোজ বুধবার দুপুরে এ সকল বি এন পির নেতারা মেহেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এ হাজিরা দিতে গেলে,আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে একটি মামলার রায় দেওয়ার প্রতিবাদে গত ০২ আগস্ট মেহেরপুরের গাংনীতে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।এসময় ঐ মিছিলে নেতৃত্ব দেন বি এন পি নেতা আসাদুজ্জামান বাবলু।মূলত ঐ মিছিলকে কেন্দ্র করে নাকশকতা সৃষ্টির অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
এই মামলায় বি এন পির নেতা আসাদুজ্জামান বাবলুকে প্রধান আসামি করে এবং বিএনপির আরো ৮জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়।এ মামলায় উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন এসব আসামিরা । জামিনের মেয়াদ শেষে আজ ০৪/১০/২৩ রোজ বুধবার দুপুরের দুকে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আ্ইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন এসময়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন!
