০৩ অক্টোবর, ২০২৩ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক মুজিবনগর উপজেলার দারিয়ারপুর ও খানপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুদি দোকান, সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় দারিয়ারপুরে মেসার্স উল্লাস স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৬,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া খানপুরে মেসার্স মানিক স্টোরকে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে কাচা মাছ-মাংশের সাথে শিশুখাদ্য সংরক্ষণ ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ১,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ৭,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয় এবং সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সহযোগিতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
