মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৩৬ পুরিয়া (৩ গ্রাম) হেরোইনসহ এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে বাজিতপুর বিজিবি ক্যাম্পের একটি দল। সোমবার বিকেল ৫টার দিকে বাজিতপুর ক্যাম্প কমান্ডার আলাউদ্দিনের নেতৃত্বে বুড়িপোতা বাজিতপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে পুলিশ সদস্য মোঃ আশরাফুল ইসলাম লিটন (৩৫) ও মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলে সবুজ হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবি বুড়িপোতা বাজিতপুর সড়কে অবস্থান করে। এসময় একটি লাল রংয়ের হোন্ডা মোটরসাইকেল লিটন ও সবুজ মেহেরপুরের দিকে আসার সময় বিজিবি তাদেরকে তল্লাশি করে সবুজের কাছ থেকে ৩৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
আটককৃতদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বাজিবপুর ক্যাম্পের বিজেপি সদস্যদের হাতে মদাক দ্রব্য হেরোইন সহ একজন পুলিশ সদস্য ও একজন মাদক ব্যাবসায়ী আটক, হয়।
এমন অভিযোগের মধ্য দিয়ে বিজিপি সদস্যরা দুজন আসামীকে মেহেরপুর সদর থানা হস্তান্তর করেন, আসামিদের মধ্যে আশরাফুল ইসলাম লিটন নামের একজন পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন কোটে কর্মরত রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
