গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে মোঃ ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ফারদিন উপজেলার হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর পুত্র । জানা গেছে নিহত শিশু ফারদিন গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের একটি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।
আজ শুক্রবার দুপুর ১:০০ টার দিকে হাড়িয়াদহ গ্রামের মোঃ ইউনুস আলীর পুকুর থেকে শিশু ফারদিন এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।নিহত শিশু ফারদিন এর পারিবারিক সুত্রে জানা যায়
,ফারদিন পরিবারের কাউকে না জানিয়ে একাই পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সাাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন!
