মেহেরপুর শহরের কলেজ মোড় পিয়ারুল হোটেল এর পাশে , তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে ফিতা কেটে ও দোয়ার মাধ্যম এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন সহ অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বক্তব্যের মধ্য দিয়েই জাহিদ ইকবাল সুমন, ব্যবসার কিছু দিকনির্দেশনা দেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের স্বত্ব অধিকারী মোমতাজুল হক তাজ।
