“”””♦
——মুহম্মদ মহসীন
স্বাধীনতার মূল মন্ত্রে যারা নিবেদিত ছিলেন তাঁরা আমাদের রাষ্ট্র ও মাটি মানুষের কাছে মহা সম্পদ হয়ে থাকবেন কাল- মহাকাল। ১৯৭১ আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যুদ্ধে চূড়ান্তভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে অন্যতম স্বাধীনতার প্রথম ঘোষক জনপ্রিয় ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মেহেরপুর কৃতি সন্তান মরহুম এম, এ, হান্নান। তিনি বঙ্গবন্ধুর আস্থাভাজন বিশ্বস্ত নেতা ছিলেন, মরহুম এম,এ, হান্নানের সম্মানে বিগত দিনে আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বিমানবন্দরের নাম রেখেছিলেন “এম,এ, হান্নান আন্তর্জাতিক বিমান বন্দর”। যদিও আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলে বিমান বন্দরটির নামের পরিবর্তন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও তাঁর প্রতি আস্থা ভালবাসার মূল্য দিয়ে নজির সৃষ্টি করে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। এম এ হান্নান একজন প্রখ্যাত রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জাতির জনক শেখ মুজিবুর রহমান এর মুক্তিযুদ্ধ ও দেশবাসীর জন্য প্রেরিত স্বাধীনতার ঘোষণা কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিলেন। তাঁর যৌবন এবং জীবনের অংশ জুড়েই ছিল বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ রেল শ্রমিক লীগে, এম, এ, হান্নান মেহেরপুরের আওয়ামী লীগ রাজনীতিতে সেই ভাবে তাঁর পরিচিতি না ঘটাতে পারলেও তিনি জাতীয় রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম তরে। বঙ্গবন্ধুর স্নেহভাজন এম, এ, হান্নান মুক্তিযুদ্ধে অনন্য ও অসাধারণ অবদান রাখার জন্য ২০১৩ সালে তাঁকে মরণোত্তর মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়, যা রাষ্ট্র ও মেহেরপুরের জন্য বড় সম্মানের। এম এ হান্নানের জন্ম তারিখ ১০ এ ফেব্রুয়ারি ১৯৩০ খাসপুর তেহট্ট নদীয়া ভারত, তিনি নাগরিকত্ব ছিলেন ব্রিটিশ ভারতের ১৯৪৭ সাল পর্যন্ত পাকিস্তানের ১৯৭১ পর্যন্ত এরপর বাংলাদেশ নাগরিক হিসেবেই এদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি মেহেরপুরের দারিয়াপুরের হাই স্কুল এছাড়াও জগন্নাথ কলেজ ও সরকারি সিটি কলেজ চট্টগ্রামে লেখাপড়া করেছিলেন বলে জানা গেছে। প্রিয় ব্যক্তির বাবার নাম ছিল মাওলানা মোহাম্মদ মহিবুর রহমান। রাষ্ট্রে এবং মুক্তিযুদ্ধের লড়াকু মানুষ এম এ হান্নান মৃত্যুবরণ করেন সড়ক দুর্ঘটনায় ১১ই জুন ১৯৭৪ সালের ফেনী জেলাতে। উল্লেখ্য এম এ হান্নানের সন্তান সৈয়দ মাহফুজ হান্নান মেহেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোট করবেন যদি তিনি নমিনেশন পেয়ে থাকেন, এমন মন্তব্য তিনি নিজেই করেছেন মিডিয়ার মাধ্যমে।
previous post
