“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””‘””””””””””'”””””””””””♦
—-মুহম্মদ মহসীন
সামাজিক দায়বদ্ধতা আর চিন্তক চিন্তা কখনো কখনো কাউকে পৌঁছে দেয় সভ্যতার আদিত্য আলোতে। ভালো ভাবনা গুলো সমাজ ও রাষ্ট্রে বহমান থাকে বলেই আমাদের প্রজন্মরা জীবনকে দাঁড় করাতে পারে শিক্ষার শিকড় থেকে শিখর পর্যন্ত।
সৃষ্টি হয় এই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চিন্তা চেতনা, মেহেরপুরের মিজানুর রহমান (শান্তি )সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তার সু চিন্তার মানসিকতা থেকেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে যৌক্তিক যুক্তি খুঁজতে থাকেন।
অবশেষে ২০০৮ জিনিয়াস ফ্রি ক্যাডেট একাডেমি মুজিবনগর এই নামে একটি আধুনিক চিন্তাধারার শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়, মানবিকতা ভাবনা বুকে লালন-পালন করেন এমনই ভাবনার ১৭ জন শিক্ষক নিয়োগ দিয়ে মুজিবনগর শিশুদের জন্য নতুন চিন্তা ক্ষেত্র তৈরি করেন।
আজ উক্ত প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী দারুন সুনামের সাথে লেখাপড়া করে চলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক পরিচালনা ও পরিচালক মিজানুর রহমান (শান্তি )মনে করেন দেশে দক্ষ মানুষ তৈরি হলে একদিকে যেমন শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে দেশ,তেমনি দেশ পাবে শিক্ষিত জাতি। প্রতিষ্ঠানটি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান দেয়া হয়, শুধু মাত্র এখানেই তার সৎ চিন্তার শেষ হয়নি মিজানুর রহমান রেইনবো শিশু শিক্ষা (শিক্ষা কেন্দ্র) জেলা ব্যাপী ছড়িয়ে দিয়েছেন২০১৮ যেমন মেহেরপুর সদরে ৮ টি মুজিবনগরে সাতটি গাংনীতে আটটি এক কক্ষ বিশিষ্ট শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন যেখানে শিক্ষার্থীরা সংখ্যা প্রায় ৭৫০ জন প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
প্রতিষ্ঠান গুলোর সার্বিক পরিচালক মিজানুর রহমান (শান্তি)শুধুমাত্র শিক্ষক নিয়োগ দায়িত্ব দিয়েই শেষ করেননি তিনি ঝিনাইদহ জেলার একজন ভালো মানের ট্রেনার প্রশিক্ষক এর দায়িত্ব দিয়েছেন। এই ভদ্র ও বিনয়ী মানুষটি মনে করেন প্রতিটি শিশু শিক্ষা অর্জন করার অধিকার রাখেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন কোন শিশুশ্রম কোথাও দেখলে তার সেটাই বড় কষ্ট মনে হয়, তিনি আরো বলেন করোনা দুর্যোগ কালীন সময়ে শিক্ষার্থীদের পাঠদানের আওতায় রাখা হয়েছিল, আর সেটা অবশ্যই বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছিল উল্লেখ্য প্রতিষ্ঠানগুলোর আরো যৌথভাবে পরিচালনা করেন হারুনুর রশিদ বেবি।
মিজানুর রহমান ( শান্তি )এর মুঠোফোন ০১৭১৪-৬৭৪১৩৯
