ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে করোনাভাইরাসসংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওছার আহমেদ চৌধুরীর ২৫ মে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পরার বিধিনিষেধও শিথিল করা হলো।হজযাত্রীদের উদ্দেশে সার্কুলারে বলা হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে। মার্স ভাইরাসে আক্রান্তের আশঙ্কা থাকায় সবাইকে উট থেকে দূরে থাকতে হবে। সূত্র জাগো নিউজ ২৪ ডটকম।
