গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার দাখিল মাদ্রাসার ০৩ ছাত্রী উপজেলার দেবীপুর গ্রামের মোছাঃস্বপ্না,মোছাঃসূর্বণা ও মোছাঃসুমাইয়া। গত২৮/০৫/২৩ রোজ রোববার সকাল ৮:৩০ মিঃ এর দিকে মাদ্রাসায় আসার নাম করে বাড়ি থেকে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে আসার পর তারা উধাও হয়ে গেছে ।
তাদের উধাও হওয়ার ২৪ ঘন্টা পার হলেও এখনো তাঁদের কোনো সন্ধান পাওয়া যায় নি ।০৩ ছাত্রী উধাও হওয়ার এঘটনায় নিখোঁজ উল্লেখ করে ওই ৩ ছাত্রীর উদ্ধারের বিষয়ে আজ ২৯/০৫/২৩ রোজ সোমবার তাদের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোহাঃহিরক হোসেন।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের মোহাঃবানারুল ইসলামের কন্যা ও উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী মোছাঃস্বপ্না খাতুন (১২), ঐ এলাকার মোহাঃসাইদুল ইসলামের কন্যা ও উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী মোছাঃসূবর্ণা খাতুন(১৪), এবং ঐ গ্রামের মোহাঃজামরুল ইসলামের কন্যাও উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী মোছাঃসুমাইয়া খাতুন (১৫) জানা গেছে ওই ৩ মাদ্রাসার ছাত্রী প্রতিদিন এক সাথে মাদ্রাসায় যাওয়া-আসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় নিখোঁজ ঐ ০৩ ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল রোববার স্বপ্না, সূর্বণা ও সুমাইয়া নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দুরে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে স্কুল ব্যাগ নিয়ে তাদের নিজ নিজ বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু গতকাল বিকেল গড়িয়ে যায় তবুও বাড়ি ফিরেনা তারা। তারপর তাদের সহপাঠীদের জিজ্ঞেস করলেও তারা কেও তাদের কোন সন্ধান দিতে পারে না। আমরা আমাদের সকল নিকট আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়েছি কিন্তু তারা সেখানেও যায়নি। তাই তাদের উদ্ধারের জন্য আজ গাংনী থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাঃ হিরক আহমেদ জানান , নিখোঁজ ৩জনের বাড়ি দেবীপুর গ্রামে পাশাপাশি। তারা একসাথে লেখাপড়া-খেলাধুলা করে।কিন্তু হঠাৎ গতকাল তারা নাকি মাদ্রাসা থেকে বাড়িতে ফেরেনি। আমরা গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেছি তবুও তাদের সন্ধান মেলাতে পারিনি।
এ বিষয়ে বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম জানান , আমি শারীরিক অসুস্থতার কারনে গতকাল মাদ্রাসায় যায় নি । তবে খোঁজ নিয়ে জেনেছি আমাদের মাদ্রাসার তিনজন ছাত্রী সুমাইয়া,সূবর্ণা ও স্বপ্না তাদের কেও গতকাল মাদ্রাসায় উপস্থিত হয়নি এবং তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ (এস আই) মোহাঃইসরাফিল হোসেন জানান, বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে গতকাল তাদের পরিবারের সাথে কথা বলেছি। পুলিশ ইতিমধ্যে তাদের খোঁজে প্রাথমিক তদন্ত শুরু করেছে তবে থানায় লিখিত অভিযোগের পরে তদন্ত আরো জোরদার হবে বলে জানান এই কর্মকর্তা!
