পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে । নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪২৯”
পহেলা বৈশাখ(নববর্ষ-১৪২৯) উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে সকাল-০৮.৩০ ঘটিকায় পহেলা বৈশাখ এর বিশেষ আকর্ষণ “মঙ্গল শোভাযাত্রা” জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়। “মঙ্গল শোভাযাত্রায়” উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। “মঙ্গল শোভাযাত্রা” শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪২৯” কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে মঙ্গল শোভাযাত্রা”
previous post
