বার্তা মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই প্রথম চালু হলো গৃহস্থালির বাড়িতে বাড়িতে গিয়ে ময়লা আবর্জনা সংগ্ৰহ এর কাজ। ৭ নম্বর ওয়ার্ড এর এলাকাবাসীর অনেক দিন এর আসা ছিলো ময়লা আবর্জনা যেনো পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন।
শনিবার দুপুরের দিকে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল আশরাফ রাজিব এর প্রতিবেশীর বাড়িতে ময়না আবর্জনা সংগ্রহের এর ভ্যান গাড়িতে ময়লা ফেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাহফুজুর রহমান রিটন। এই সময় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নজরুল আশরাফ রাজিব পৌর মেয়র কে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
