জুলফিকার আলি আবীর:
৪কোটি ৩০ লাখ সাত হাজার ৪১৫ টাকা ব্যায়ে মেহেরপুরের গাংনীতে তিনটি সড়কের উদ্বোধন কোরেছেন মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।এ
সড়ক গুলোর মধ্যে রয়েছে-২০২১-২০২২ অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপুর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গাংনী উপজেলার চৌগাছা থেকে হিজলবাড়িয়া পযন্ত ০২ কিলোমিটার সড়ক। এতে ব্যয় হয় এক কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৪৬৬ টাকা।উপজেলার ব্রজপুর মোড় হতে ভবানীপুর কানেক্ট রোড এক কোটি ৪১ লাখ ৬১ হাজার ১১৫ টাকা এবং উপজেলার ভবানীপুর থেকে বেতবাড়িয়া মাথাভাঙ্গা নদী পর্যন্ত সড়ক উন্নয়ন যার ব্যয় এক কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮৩৪ টাকা।এ সকল
সড়ক উদ্বোধন কালে এমপি খোকন জনান,দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আশার পর সারাদেশের ন্যায় মেহেরপুর, গাংনী যে উন্নায়ন হয়ছে,যা বিএনপির জোট সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। বিএনপি-জামাত জোট সরকারের নেতাকর্মীরা শুধু নিজের পরিবর্তন করেছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আহ্বান জানান এমপি খোকন।সড়ক উদ্বোধন কালে এমপি খোকনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলার
সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, ঠিকাদার আশিকুর রহমান আকাশ, উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুমউল হক মিন্টু, উপজেলা এলজিইডির কর্মকর্তা কর্মচারী বৃন্দ!
