নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস এর আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে বাড়ছে মৃত্যু সংখ্যা, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা কমাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। প্রত্যেক সেক্টরে মোতায়েন করা হয়েছে সেনা,বিজিবি, পুলিশ সহ আনসার বাহিনী।
মেহেরপুরে রেকর্ড ছাড়িয়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা। আজ( ২ জুলাই ) শুক্রবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী জেলা প্রশাসক এর নির্দেশে মোতাবেক এবং প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাহিরে মাস্ক না পরে চলাচল করছিলো তাদের জরিমানা করা হয় এর মধ্যে শহরের লড মার্কেট সামনে উত্তরা ব্যাংকের বুথ এর সিকিউরিটি গার্ড রাব্বি মাস্ক না পরায় তার নগদ ৩০০ টাকা জরিমানা করেন কাজি মোহাম্মদ অনিক ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তিনি বলেন পরবর্তীতে যদি আপনি মাস্ক না পরে ডিউটি করলে এর থেকে কঠিন শাস্তি হবে জেল ও হতে পারে। এই সময় যারা প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বেড় হয়েছে তাদের জরিমানা করা হয়েছে এবং প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
