নিজস্ব প্রতিবেদক: সিলেটের এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে
বার্তা মেহেরপুর, মেহেরপুর জেলায় সর্বপ্রথম সিলেট এর বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট
বন্যাকবলিত হওয়ার ফলে
সিলেটের সাথে সারাদেশের বাস-ট্র সহ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন।
বিশেষজ্ঞদের মতে সিলেটের মানুষ গত কয়েকযুগে এত ভয়াবহ বন্যা দেখেন নি। এই করুণ অবস্থায় সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে বার্তা মেহেরপুর পরিবার, বার্তা মেহেরপুর এর উপদেষ্টা সাংবাদিক মিজানুর রহমান সহ বার্তার সম্পাদক রাশেদ খান এর উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ মোমবাতি বিতরণ করা হয়। বার্তা মেহেরপুর সম্পাদক রাশেদ খান জানান এই দুর্যোগের সময় আমাদের উচিত সবার সিলেট বাসির পাশে দাঁড়ানোর, কারণ কাল আমাদের এমন দিন হবে না তার কি নিশ্চয়তা, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়ছি এক সময় তারা আমাদের পাশে দরবারে, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছে। আমি একটাই আহ্বান জানাবো সকলকে যে আমরা আমাদের জায়গায় থেকে যতটুকু সম্ভব সাহায্য করবো।
