মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশ উপস্থিত থেকে মেহেরপুর পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল দর্পণ করেন। এ সময় জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আল-মামুন, সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
