জুলফিকার আলি আবীর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ৭৪ মেহেরপুর ০২ সংসদীয় আসন গাংনীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ও গাংনী আসনের তিন বারের সাবেক এমপি আব্দুল গণি।
বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) দুপুর আড়াই টার দিকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় গাংনীর সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ও উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
