মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে বসত বাড়ির ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার পিরোজপুর পূর্ব পাড়ার নইমুদ্দিন এর ছেলে মিঠনের বাড়ির ছাদ থেকে বাজার করা ব্যাগে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এঘটনায় প্রথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি মালিক মিঠন এবং মুকুল নামের দুই ব্যাক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা সুত্রে যানা গেছে পিরোজপুরের মিঠুন কলা ব্যাবসায়ী এবং মুকুল তার লেবার হিসেবে কাজ করেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর ক্যাম পলিশের সদস্যরা প্রথমে মুকুল কে এবং পরে মিঠুনের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলা কালে মিঠুনের বাড়ির ছাদে একটি বাজার করা ব্যাগে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায় পুলিশ । পরে সাকালে সদর থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌঁছায়, একপর্যায়ে গাংনী র্যব ১২ এর একটি দল সেখানে আসেন। সকলের উপস্থিতীতে বোমা সাদৃশ্য বস্তু থাকা ব্যাগটি একটি নিরাপদ স্থানে রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
যদিও এ ঘটনায় বাড়ি মালিক মিঠুন কে ফাসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় লোকজন।
সদর ঘানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম যানান, বাড়ির ছাদে দুটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে, এ ব্যাপারে বাড়ি মালিকরা এর সাথে যড়িত আছে কিনা তা তদন্তের মাধ্যমে যানা যাবে । এবং এ বস্তুু কে বা কারা রেখে গিয়েছে, তা সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে আসলেই এটি বোমা কিনা তা যানা যাবে বোমা নিষ্ক্রিয়কারী সদস্যদের পরিক্ষার মধ্যমে।
