শরীফ মাহমুদ
শুক্রবার রাত ৯ টার দিকে বারাদি বাজারে শাহজালাল মোড়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন, বারাদি বাজার কলাইডাঙ্গা গ্রামের ইমাদুলের ছেলে সোহাগ (২৬) ও চুয়াডাঙ্গার দৌলোদিয়ার নুরুর ছেলে জুয়েল (২১) ।
ঘটনাস্থল থেকে জানা গেছে সোহাগ দোকানের হালখাতা উপলক্ষে ফুল কেনার জন্য মেহেরপুর যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছিল। আর এই সময় সংঘর্ষের শিকার হতে হয় তাদের।
চুয়াডাঙ্গার জুয়েলের সঙ্গে ছিলেন মামুন তার বাড়ি কুলপালা, জুয়েলের মাথায় আঘাত হয়েছে তবে মামুনের কোন ক্ষতি হয়নি বলে ধারণা করা যাচ্ছে
তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম দ্রুত পৌঁছে যায় এবং স্থানীয় বারাদি ক্যাম্প পুলিশও উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেই সাথে মোটরবাইক দুইটা স্থানীয় বারাদি ক্যাম্প পুলিশের হেফাজতে রাখা হয়। স্থানীয় লোকেরা বলে জরিমানা না করে যেন গাড়ি ছাড়া না হয়।
