মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদের হলরুমে ৪০ জন নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা. আব্দুস সালাম।
এসময় তিনি বলেন, আমরা অন্যান্য প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে অনগ্রসর এবং ক্ষতিগ্রস্থ পরিবার যারা নিজেদের কর্মসংস্থান করে আয় উপার্জনের মধ্যদিয়ে সংসার চালাতে পারেন এমনি একটি অবস্থার মধ্যদিয়ে আপনাদের পরিবারকে সক্রিয় করা এবং আপনাদের কর্মসংস্থানের মধ্যদিয়ে পরিবারকে স্বচ্ছল করে গড়ে তোলার নিমিত্তে জেলা পরিষদ সব সময় আপনাদের পাশে আছে। উচ্চমান সহকারী শাহিন ইকবালের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে, সহকারি প্রকৌশলী মজিদুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, সদস্য ইমতিয়াজ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
