মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, বি এম এ’র সভাপতি ডা. এম এ বাশার, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারফরাজ হোসেন মিদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, প্রমুখ।
previous post
