মেহেরপুর (গাংনী) ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে হাজারও মোটরসাইকেল নিয়ে বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে গাংনী উপজেলার বাওট ফুটবল মাঠ এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
মোটরসাইকেল র্যালিটি বামন্দী, গাংনী, বাঁশবাড়িয়া হয়ে মেহেরপুর-কুষ্টিয়া-আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার ঘুরে গাঁড়াডোব বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এর আগে বাওট বাজারে তিনি সাংবাদিকদের সাথে দলের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলেন।
শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেহেরপুর- (গাংনী ) ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আমজাদ হোসেন।
শোভাযাত্রায় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মুরাদ আলী, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন বিএনপির বিভিন্ন পর্ষায়ের নেতা কর্মীরা। এসম তাদের হাতে ও গাড়িতে ধানের শীর্ষ সহ স্লোগান দিতে দেখা যায়।
বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ছাদ খোলা মাইক্রোতে দাঁড়িয়ে সাধারণ মানুষদের হাত নাড়িয়ে অভিবাদন জানান।
