মুজিবনগর প্রতিনিধ জাহিদ হাসান
মুজিবনগরে ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে উন্নয়নের অগ্রযাত্রায় মেহেরপুর এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা কেদারগঞ্জ বাজারে ইয়াং বাংলা ফিউচার লিডার্স আয়োজনে এই র্যালী অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা এর নেতৃত্বে
র্যালীটি কেদারগন্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারের চার রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হয়।
র্যালীতে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়াং বাংলা ফিচার লিডার্স এর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তাকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সাকিব,উপজেলা যুব মহিলা লীগ সেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং ইয়ং বাংলা ফিচার লিডার্স এর বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশগ্রহন করে।
