জুলফিকার আলি আবীর:
সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।আজ সকাল থেকে এ জেলায় যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিকভাবে চলাচল কোরছে মালামালবাহি যানবাহনসহ নছিমন-করিমন এবং অটােভ্যান সহ অন্যান্য যানবাহন।
অন্যান্য দিনের ন্যায়,গাংনী উপজেলার সকল বাজারের দােকান-পাট স্বাভাবিক নিয়মে খােলা রয়েছে।বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিপক্ষে আজ রবিবার সকাল থেকেই গাংনী উপজেলা শহরে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী অবস্থান করছেন।এবং
হরতালের বিপক্ষে খন্ড-খন্ড মিছিল করছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপি’র পক্ষ থেকে মেহেরপুর শহরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হলেও গাংনী উপজেলা সহ আর কোথাও বিএনপির কােন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এদিকে,বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালে বিশৃঙ্খলা রাতে মধ্যরাত থেকেই উপজেলা শহর/গাংনী পৌর শহরে অতিরিক্ত পুলিশ মােতায়েন রয়েছে।
