জুলফিকার আলি আবীর:
নাশকতার মামলায় অভিযুক্ত মেহেরপুরের গাংনী উপজেলার, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলাকে আটক করেছে গাংনী থানা থানা পুলিশ। মকবুল হােসেন মেঘলা গাংনী বাজার পাড়ার মৃত ওয়াজ আলী মন্ডলের পুত্র!আজ ০১/১১/২৩ রোজ
বুধবার সন্ধ্যার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি টিক।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম। ইসলাম জানান, নাশকতা মামলায় গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলাকে আটক করা হয়েছে!
