গাংনী প্রতিনিধি:
গত ২৮/০৫/২৩ রোজ রবিবার মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাখিল মাদ্রাসার হঠাৎ করে উধাও হওয়া সেই তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।সেই সাথে ঐ তিন ছাত্রীদের কে অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে ০৪ জন যুবককে ও গ্রেফতার করেছে পুলিশ।গত ৩০/০৫/২৩ মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ঐ তিন ছাত্রী ও চার যুবক কে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, হঠাৎ কোরে উধাও হওয়া ঐ তিন ছাত্রীর পরিবার সোমবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এর পর থেকেই ঐ তিন ছাত্রী কে উদ্ধারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশের একটি দল গত সোমবার রাতে ই ঢাকায় পৌঁছায়। পরে গতকাল মঙ্গলবার রাতে উধাও হওয়া ঐ তিন ছাত্রীকে উদ্ধার এবং অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ঐ তিন ছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার অপরাধে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে আরো জানা গেছে উদ্ধারহওয়া তিন ছাত্রী ও তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া চাঁর যুবক কে আটক করে নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশে একটি দল।
ফলোআপ:
গত ২৮/০৫/২৩ রোজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলার দেবীর গ্রামের মোহা:বানারুল ইসলামের কন্যা ও উপজেলার বামুন্দী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী মোছা: স্বপ্না খাতুন(১২)ঐ এলাকার মোহা: সাইদুল ইসলাম এর কন্যা ও উপজেলার বামুন্দী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী সুবর্ণা খাতুন(১৪) এবং ঐ গ্রামের মোহাঃজামরুল ইসলামের কন্যা ও উপজেলার বামুন্দী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী মোছঃ সুমাইয়া খাতুন তাদের নিজ নিজ বাড়ি থেকে উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়।পরে তারা মাদ্রাসায় না গিয়ে উধাও হয়।হঠাৎ করে তাদের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া নিয়ে এলাকায় শুরু হয় নানা গুঞ্জন। পরে তাদের সন্ধান চেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করে ভুক্তভোগী দের পরিবারের সদস্যরা।
