জুলফিকার আলি আবীর :
গাংনীর ছেলে ঢাকাস্থ ডেন্টিস্ট ডাঃ সৈকত শাহরিয়ার মুর্শিদ আর নেই। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থেকে মত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ২২/১০/২৩ রোজ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।ডাঃ সৈকত শাহরিয়ার
মেহেরপুরের গাংনী উপজেলার, গাংনী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভীর ছোট পুত্র। ডাঃসৈকত এবং তার সহধর্মিনী দুজনেই ডেন্টিস্ট বলে যানা গেছে। তারা ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন স্বামী স্ত্রী দুজনে মিলে। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
ঢাকা সিটি ডেন্টাল কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা ডেন্টাল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।গত
১৭ অক্টাবর রাতে নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন সৈকত। এমত অবস্থায় ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি তিনি।পরে
তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে।পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিউরো সাইন্স হাসপাতালে।সেখানে বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। জানা যায় তার শরীরে অপারেশনের প্রয়োজন হলেও শারীরিক অবস্থা গুরুতর তাই সম্ভব হয়নি। চিকিৎসকরা অপেক্ষা করছিলেন; অবস্থা একটু ভাল হলেই অপারেশন করবেন।এ বিষয়ে ডাঃ সৈকত এর পারিবারিক সুত্রে জানা গেছে , ঢাকা থেকে মরদেহ গাংনীতে নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহ গাংনীতে আসার পরে গাংনীর হাইস্কুল ফুটবল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ গ্রামের গাংনীর গাড়াডোবে দ্বিতীয় জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানান ডাঃ সৈকত শাহরিয়ার এর পরিবার!
