গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার, গাংনী টু হাটবোয়ালীয়া সড়কের পৃর্ব মালসাদহ নামক স্থানে ইজিবাইক -ও মটর সাইকেল এর সাথে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ ঘটনায় নারী সহ অন্তত:০৪ জন আহত হয়েছেন।আহতরা হলেন:রাইপুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা বেগম (৩৭)গাংনী শিশিরপাড়া গ্রামের এনামুল হক এর পুত্র মোঃরানা(১৪),শরিফুল ইসলামের পুত্র শান্ত(১৪)এবং (৬০)বছর বয়সী অজ্ঞাত একজন।এদের মধ্য রানা এবং শান্ত ও অজ্ঞাত ওই ব্যক্তিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে বলে যানা গেছে।এবং আহত মর্জিনা খাতুনকে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,গাংনী থেকে শান্ত ও রানা মোটরসাইকেল নিয়ে হাটবোয়ালীয়া যাওয়ার সময় পথের মধ্য,গাংনীর পৃর্ব মালসাদহ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষে দুমড়ে মুছড়ে যায় ইজি বাইক ও মোটরসাইকেল টি, এসময় নারী সহ চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, আহতদের মধ্যে মর্জিনা বেগম কে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রাখা হয়েছে, এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
