আল-আমিন হোসেন
আমেরিকার পেন্সিলভেনিয়ার বিখ্যাত চিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমডাঙ্গার কৃতি সন্তান অধ্যাপক ড: মীর মোনায়েম চৌধুরী স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শন।
শুক্রবার বিকাল ৪ টার সময় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শনে আসেন এবং লাইব্রেরি ঘুরে ঘুরে দেখেন। লাইব্রেরি দেখা শেষে লাইব্রেরির পাঠক, স্বেচ্ছাসেবক দের সাথে মতবিনিময় করেন। তিনি শুধু একজন অধ্যাপকই নন তিনি একজন ৭১ মুক্তিযুদ্ধের সংগঠকও বটে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চলাকালীন আমেরিকার প্রবাসী থাকা অবস্থায় বাংলাদেশের পক্ষে পাকিস্তান বিরোধী
” FREEDOM AND RELIEF FOR PEOPLE OF EAST BENGAL. ” নামের একটি সংগঠন সদস্য হয়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করে। শুধু তিনি একা নন জায়া ও পতি মিলে এই সংগঠনের ভূমিকা ছিলো অন্যতম। তিনি আমেরিকান লেখক রিচার্ড কে টেইলর এর মুক্তিযুদ্ধের উপর লেখা, অনুবাদ : মেসবাহউদ্দিন মুনতাসীর “অবরোধ ” বইটি এবং তৎকালীন উক্ত সংগঠনের পোস্টার ও কোটপিন লাইব্রেরির
মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষণের জন্য প্রদান করেন। যা তিনি ৫২ বছর ধরে অতি যতনে বুকের গভীর ধারণ করে নিয়ে বেড়িয়েছেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, আলমডাঙ্গা সরকারি কলেজের শারীরিক শিক্ষক ও ক্রীড়া সংগঠক সাঈদ এম হিরন, লাইব্রেয়ান বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক রাকিব মাহমুদ, সাব্বির রহমান, রাহুল দত্ত, জারিন হোসেন, এজবা খাতুন, আখতারুজ্জামান প্রমুখ।
