গাংনী প্রতিনিধি:
মেহেরপুর এর গাংনীতে র্যাবের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আলফাজ শেখ (৫৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের একটি টিম। আজ ০৩/০৬/২৩ রোজ শনিবার বেলা ১২:৩০ মিঃ এর দিকে গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে র্যাব ১২ এর একটি ঠিক অভিযান পরিচালনা করে আলফাজ শেখ নামের এক মাদক কারবারীকে ৫কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আলফাজ শেখ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুর রহমান শেখ এর পুত্র ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত সিপিসি র্যাব ১২ এর কমান্ডার, মোহাঃগোলাম মারুফ, আজ ০৩/০৬/২৩ রাত ৮:১৫ মিঃ এর দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর ১২:৩০ মিঃ এর দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ আলফাজ শেখ নামের এক মাদক কারবারীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পুরাতন বাই সাইকেল, ০১টি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায়
আটককৃত আলফাজ শেখ এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পরে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যানা গেছে!
